Samajik Suraksha Yojana : সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ, সামাজিক সুরক্ষা প্রকল্পে মিলবে কী কী সুবিধা?
রাজ্যের শ্রমিক বা নির্মাণ কর্মীদের সুরক্ষার পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সুবিধা সামাজিক সুরক্ষা প্রকল্প। জেনে নিন বিস্তারিত... হাইলাইটস রাজ্যের সব শ্রেণির মানুষের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এই রকমই একটি প্রকল্প হল সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পটি মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহনকর্মী সহ অন্য শ্রমিকদের জন্য রাজ্যের সব শ্রেণির মানুষের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই রকমই একটি প্রকল্প হল সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পটি মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহনকর্মী সহ অন্য শ্রমিকদের জন্য। সামাজিক সুরক্ষা যোজনা কী? এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সামাজিক সুরক্ষা যোজনা মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারি সুবিধা পেয়ে থাকে। তাদের সন্তানদের পড়াশোনার জন্যও সরকারি সাহায্য দেওয়া হয়। দুটি সন্তানের পড়াশোনার টাকা ছাড়াও, চিকিৎসার জন্য ৬০ হাজার টাকার সাহায্য এবং আধুনিক কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাদের জন্য। সামাজিক সুরক্ষা যোজনার যোগ্যতা সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা ...